বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আজিমপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা ছয়টায় লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এ ছাত্রের নাম প্রণব দাসগুপ্ত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র। তাঁর বাবার নাম সারদা কুমার দাস। গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামের বাইপাস এলাকায়। তিনি জগন্নাথ হলের ৩৩৭ নম্বর কক্ষে থাকতেন। জগন্নাথ হল শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক ছিলেন তিনি। লালবাগ থানার অপারেশন কর্মকর্তা পরিতোষ চন্দ্র জানান, বেলা তিনটার দিকে তাঁরা এ খবর পান। এরপর আজিমপুরের একটি বাসা থেকে লাশটি উদ্ধার করেন। জানালার গ্রিলের সঙ্গে বিছানার চাদর দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিল।