বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকেই ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর ব্যানারে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এসব কর্মসূচি পালন করা হয়।সমাবেশে বক্তৃতা করেন বঙ্গবন্ধু পরিষদ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কাসেম চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক মোহামঞ্চদ আলী।আরিফ আহমেদ বলেন, ১২ বছর আগে একই সময়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। যদি হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওই বিশ্ববিদ্যলয়েরই একজন অধ্যাপককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া যায়, তবে কেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া যাবে না।