বিশ্ববিদ্যালয় পরিষ্কার রাখতে 'ক্লিন ক্যাম্পাস' কর্মসূচি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিষ্কার–পরিচ্ছন্ন রাখতে গতকাল শিক্ষক–শিক্ষার্থী ও কর্মকর্তা–কর্মচারীরা ক্লিন ক্যাম্পাস কর্মসূচি শুরু উপ​লক্ষে শোভাযাত্রা বের করেন l প্রথম আলো
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিষ্কার–পরিচ্ছন্ন রাখতে গতকাল শিক্ষক–শিক্ষার্থী ও কর্মকর্তা–কর্মচারীরা ক্লিন ক্যাম্পাস কর্মসূচি শুরু উপ​লক্ষে শোভাযাত্রা বের করেন l প্রথম আলো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সারা বছর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গতকাল সোমবার থেকে ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি শুরু হয়েছে।
এখন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দপ্তর ও শিক্ষার্থীদের কক্ষ নিজ নিজ ব্যবহারকারীরা পরিষ্কার রাখবেন। সেই সঙ্গে প্রত্যেক মাসের প্রথম সোমবার সবাই মিলে ক্যাম্পাস পরিষ্কার করবেন।
শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে ময়লা পরিষ্কারের মধ্য দিয়ে সকালে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আল-নকীব চৌধুরী। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে সচেতনতামূলক একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিজ্ঞান ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখান থেকে শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। এরপর পুরো ক্যাম্পাস পরিষ্কার করা হয়।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক মো. হাবিবুল্লাহ, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আবদুল আলিমসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।