বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম চালু হলো ‘ট্রান্সফারেন্সি টক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বপ্রথম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চালু হয়েছে স্বচ্ছতা নিয়ে আলোচনা বা ‘ট্রান্সফারেন্সি টক’। ফলে সরাসরি মুক্ত আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের কাছে বিভিন্ন বিষয় নিয়ে জবাবদিহি করতে হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চুয়েট প্রশাসন এবং ছাত্র-শিক্ষক-কর্মকর্তা সবার মাঝে ভুল বোঝাবুঝি দূর করতে ব্যতিক্রমধর্মী এই আয়োজন করা হয়। এ উদ্দেশ্যে গত ৫ সেপ্টেম্বর রাতে চুয়েটের পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে শিক্ষকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তরে সরাসরি মতবিনিময় করেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম।