বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে। গতকাল শনিবার বিকেল পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলীর সভাপতিত্বে এ সভা হয়। এতে বক্তব্য দেন শিক্ষাবিদ সফিউদ্দিন আহাম্মদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ শামসুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন ফকির রফিকুল আলম প্রমুখ। সভা শেষে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধাকে আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। নরসিংদী প্রতিনিধি