বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬৫ বছর হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরি থেকে অবসরের বয়সসীমা ৬৫ বছর করা হচ্ছে। এ লক্ষ্যে গতকাল সোমবার ‘পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক (অবসরগ্রহণ-বিশেষ বিধান) বিল-২০১২’ সংসদে উত্থাপিত হয়েছে।সকালের অধিবেশনে বিলটি উত্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে ১০ দিনের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বিলটি শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, দেশের ৩৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আইনের সংশ্লিষ্ট ধারা সংশোধন করার জন্য এ বিলটি উত্থাপন করা হয়েছে। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬৫ বছর। অন্যদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬০। এ জন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬৫ করা যৌক্তিক।