বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদ ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের কর্মবিরতি চলছে।
আজ মঙ্গলবার শিক্ষকদের কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে একাডেমিক কাজ হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ইতিমধ্যে দাবি আদায়ে ক্যাম্পাসে মিছিল, মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছেন।
