বিশ্ববিদ্যালয় শিক্ষকের লাশ উদ্ধারের ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে এশিয়ান ইউনিভার্সিটির শিক্ষক রাজীব আহসানের লাশ উদ্ধারের ঘটনায় গতকাল শনিবার সকালে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। রাজীবের ভাই সঞ্জয় কুমার দাস এ মামলা করেন।
এজাহারে সঞ্জয় কুমার বলেন, তাঁর ভাই সাত বছর আগে ধর্মান্তরিত হয়ে আসমা আহম্মদ নামের এক মেয়েকে বিয়ে করেন। এরপর তিনি রাজীব আহসান নামে পরিচিত হন। বিয়ের পর থেকে স্ত্রীকে নিয়ে তিনি রাজধানীর উত্তরার একটি বাসায় থাকতেন। ২৯ মার্চ এক ছাত্রের বাড়ির উদ্দেশে তিনি বের হন। ৩০ মার্চ রাতে স্ত্রীর সঙ্গে মুঠোফোনে তাঁর শেষ কথা হয়। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ সময় তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। শুক্রবার রূপগঞ্জের বালু নদ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।