বিশ্ববিদ্যালয় শিক্ষকের স্ত্রী উত্ত্যক্তের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের স্ত্রী বখাটেদের উত্ত্যক্তের শিকার হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক এলাকায় এক শিক্ষকের স্ত্রীকে কয়েকজন যুবক অশ্লীল মন্তব্য করেন। বিষয়টি তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানালে নিরাপত্তা শাখা ও পুলিশ ঘটনাস্থল থেকে আরিফুল ইসলাম, শাহাদত হোসেন ও সাদ্দাম হোসেন নামের তিন যুবককে আটক করে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন প্রথম আলোকে জানান, ওই তিন যুবকের অভিভাবকেরা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। অভিভাবকদের উপস্থিতিতে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ শামছুদ্দিন বলেন, এমন কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের ওপর কঠোর নজরদারি করা হচ্ছে।