বিশ্ববিদ্যালয়ছাত্র হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্র খালেদুজ্জামান খালেদের অপহরণ ও হত্যাকাণ্ডের মূল আসামি কবির আহমদ দুই সপ্তাহেও গ্রেপ্তার না হওয়ায় মানববন্ধন করেছেন তাঁর সহপাঠীরা।
হত্যার দ্রুত বিচারের দাবিতে গতকাল বুধবার সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন করেন।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, সিলেটের গোলাপগঞ্জের নিমাদল গ্রামের খালেদ সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। গত ২১ জুলাই সকালে সিলেট নগরে ল্যাপটপ বিক্রি করতে গিয়ে এক আত্মীয়সহ নিখোঁজ হন খালেদ।
পরে মুক্তিপণ চাইলে ঘটনাটি অপহরণ বলে নিশ্চিত হন খালেদের পরিবারের সদস্যরা।
গত ২৫ জুলাই খালেদের হাত-পা বাঁধা লাশ ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি খাল থেকে উদ্ধার করা হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা ৭২ ঘণ্টার মধ্যে সব আসামিকে গ্রেপ্তারের দাবি জানান।
মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপাচার্য সালেহ উদ্দিন, সিলেট-৫ আসনের সাংসদ সেলিম উদ্দিন, সহকারী রেজিস্ট্রার লোকমান আহমদ চৌধুরী, খালেদের বাবা ছলুছ মিয়া প্রমুখ।