বিশ্ববিদ্যালয়ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাসফিয়া তারাননুম (২১) নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।গতকাল রোববার চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ি এলাকার বাসা থেকে তাসফিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে সদরঘাট থানার পুলিশ। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। তাসফিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি পূর্ব মাদারবাড়ি এলাকার ব্যবসায়ী মনজুরুর রহমানের মেয়ে।পুলিশের ধারণা, পরিবারের কারও সঙ্গে ঝগড়ার সূত্র ধরে গত শনিবার রাতে আত্মহত্যা করেন তাসফিয়া।