বিশ্ববিদ্যালয়ছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ভাষানটেকের একটি ছাত্রী হোস্টেলের পাশ থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে ফৌজিয়া নওশীন ওরফে আঁখি (২০) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলেছে, তিনি হোস্টেলের ১৪ তলা থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন।
ভাষানটেক থানার পুলিশ বলেছে, ফৌজিয়া মিরপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তেন। তিনি নির্ঝর আবাসিক এলাকায় প্রজন্ম নামের একটি ছাত্রী হোস্টেলের ১২ তলায় থাকতেন। গতকাল সকাল সাতটার দিকে হোস্টেলের পাশে তাঁর লাশ পড়ে ছিল। পরে ভাষানটেক থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। তাঁর গ্রামের বাড়ি বাগেরহাটে।
ভাষানটেক থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ফৌজিয়া হোস্টেল ভবনের ১৪ তলা থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন। সেখান থেকে তিনি কেন লাফিয়ে পড়েছেন, তা জানা যায়নি।