বিশ্ববিদ্যালয়ে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত শনিবার সন্ধ্যায় ছিনতাইয়ের শিকার হয়েছেন ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ বিভাগের শিক্ষার্থী নিপা আক্তার। এ ঘটনায় তিনি প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন। নিপা আক্তার বলেন, ‘এক বান্ধবীর সঙ্গে কথা বলতে প্রীতিলতা হলে যাচ্ছিলাম। রিকশাওয়ালা তিন রাস্তার মোড়ে এসে রিকশা থামায়। তার হুমকিতে আমি ভয় পেয়ে তিন হাজার টাকা, ব্যাগ ও জিনিসপত্র দিয়ে দিই।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর বলেন, ছিনতাইকারী রিকশাওয়ালাকে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।