প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের কার্যক্রম শুরু হবে ১ অক্টোবর। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। ২৭ ও ২৮ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে টেলিটক প্রিপেইড সংযোগ থেকে এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। খ ও গ ইউনিটের পরীক্ষা ২৭ নভেম্বর এবং ঘ ও ক ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।