বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন মুকুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছেন মুকুল চাকমা। গতকাল বুধবার তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন।
সুযোগ পেয়েও অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত ছিল খাগড়াছড়ির বাঘাইছড়ির দরিদ্র পরিবারের সন্তান মুকুল চাকমার। এ নিয়ে ‘মুকুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন?’ শিরোনামে প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়। এরপর তাঁর সহায়তায় এগিয়ে আসেন অনেকে।
খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য ও ব্যবসায়ী রিংকু চাকমা প্রথম আলোকে বলেন, মুকুলের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত তিনি প্রতি মাসে তিন হাজার টাকা করে দেবেন।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর প্রথম আলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুকুল চাকমা।
মুকুলের মা কনিকা চাকমা বলেন, ‘আমার ছেলে মানুষের সহায়তায় পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। আমি আশা করি, সে পড়াশোনা শেষ করে মানুষের জন্য কাজ করবে।’