বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজের বর্তমান অবকাঠামো বহাল রেখে কলেজকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা বাতিলের দাবিতে জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটি গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেছে।
ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন প্রকৌশলী সুভাষ বড়ুয়া, কমিটির সদস্যসচিব সুশান্ত বড়ুয়া, কমরেড রাজা মিয়া, কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস, নিজামউদ্দিন, হাসান মারুফ, মহিনউদ্দিন, বিশুময় দেব, রত্না বৈষ্ণব, সিদ্দিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সরকার মেডিকেল বিশ্ববিদ্যালয় করার ক্ষেত্রে জনগণের সঙ্গে লুকোচুরির আশ্রয় নিয়েছে। জনগণের উচ্চতর স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করার উদ্যোগ নিয়েছে। জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার এ বছরের ১৫ এপ্রিল এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছে, বিশ্ববিদ্যালয় আইন করার জন্য ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। এর দুই সপ্তাহ পর গত ৩০ এপ্রিল অপর একটি প্রজ্ঞাপন জারি করে জানানো হয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে সরকারি প্রতিষ্ঠান হিসেবে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।