বিশ্ববিদ্যালয়ে সাহিত্য পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের উদ্যোগে ‘সাহিত্য পাঠ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে গত মঙ্গলবার সন্ধ্যায় এ সেমিনারে বক্তব্য দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহিত উল আলম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফকরুল আলম। সেমিনারে সমাপনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান সুরেশ রঞ্জন বসাক। সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের সমন্বয়ক ইশরাত ইবনে ইসমাইল।