বিশ্ববিদ্যালয়ের অস্ত্র হবে জ্ঞানের বিস্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্থনীতি, রাজনীতি ও সামাজিক অবস্থার পরিবর্তনের জন্য সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অস্ত্র হবে জ্ঞানের বিস্তার। গবেষণা এ ক্ষেত্রে থাকবে বিশেষ ভূমিকায়।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত বৃহস্পতিবার ‘আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এ সেমিনারের আয়োজন করে। সেমিনারটি সঞ্চালন করেন বিভাগের প্রভাষক ফজলুল হালিম। সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন অজয় দাশগুপ্ত।