বিশ্ববিদ্যালয়ের ছাত্র অমিত হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি ইস্টার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসনের ছাত্র অমিত সাহা হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ডাদেশ ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন এ মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া দুই আসামি হলেন আশফাক আহমেদ ওরফে শিহাব ও আল-আমিন ইসলাম। আর যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি হলেন রুহুল আমিন ওরফে রুবেল। এ ছাড়া আদালত আশফাক আহমেদ, আল-আমিন ও রুহুল আমিনকে দণ্ডবিধির ৩৯৪/৩৪ ধারায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। একই সঙ্গে আদালত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।