বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র মোস্তাসিরুল আলম ওরফে অনিন্দ্যের গতকাল বুধবার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
৩ জুলাই মোস্তাসিরুলকে গ্রেপ্তার করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছিল। গতকাল বুধবার শুনানি শেষ রাজশাহী মহানগর হাকিম আদালত-২-এর বিচারক খালেদ হোসেন খান তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মোস্তাসিরুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তাঁর বাড়ি রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকায়। তাঁর বাবা শফিউল আলম রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি।
মামলার তদন্ত কর্মকর্তা ও রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক বলেন, ৩ জুলাই ভোরে অভিযান চালিয়ে কাদিরগঞ্জ এলাকা থেকে মোস্তাসিরুলকে গ্রেপ্তার করা হয়।