বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের ছাত্র তানভীর আহমেদ নিহত হয়েছেন। গতকাল রোববার যশোর-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই মোটরসাইকেলে থাকা একই বিশ্ববিদ্যালয়ের রেজওয়ান হোসেন নামের আরেক ছাত্র গুরুতর আহত হয়েছেন।