বিশ্ববিদ্যালয়ের ছাত্র হূদয়ের এক মাসেও খোঁজ মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাসেও খোঁজ মেলেনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিয়াজ উদ্দীন ওরফে হূদয়ের (১৭)।হূদয় রাজধানীর ধানমন্ডির ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের ফার্মাসি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। গত ১১ মে সকালে সে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে ওয়ারীর বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ।এ ব্যাপারে প্রথমে সূত্রাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ও পরে মামলা হয়েছে।পরবর্তী সময় পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়, নিখোঁজ হওয়ার দিন সর্বশেষ সকাল সাড়ে নয়টা পর্যন্ত হূদয়ের অবস্থান ছিল ফার্মগেট এলাকায়। এর পর থেকে তাঁর মুঠোফোনটিও বন্ধ রয়েছে। হূদয়কে কোনো দুর্বৃত্ত চক্র গুম করেছে বলে পরিবারের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে। মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক আবুল কালাম প্রথম আলোকে বলেন, পুলিশ সব ধরনের চেষ্টা করছে। কিন্তু কোনো সূত্র পাওয়া যাচ্ছে না। তদন্ত কর্মকর্তার ধারণা, হূদয় কোথাও আত্মগোপন করে আছে অথবা কেউ তাকে আটকে রেখেছে। হূদয়ের মা বিলকিস বেগম বলেন, আত্মগোপন করে থাকার মতো কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, হূদয় সবুজ রঙের টি-শার্ট ও জিন্স প্যান্ট পরে ওই দিন বাসা থেকে বের হয়। ইউনিভার্সিটির ফি বাবদ তাকে দেওয়া টাকা তার পড়ার টেবিলের ড্রয়ারে ফেলে গেছে।এদিকে যোগাযোগ করা হলে হূদয়ের বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ও বন্ধুরা জানায়, সে ঘটনার দিন থেকে আর ক্লাসে যায়নি। কোনো বন্ধুর সঙ্গেও যোগাযোগ হয়নি।