বিশ্ববিদ্যালয়ের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। গতকাল দুপুরে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত কর্মী সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। ছাত্র ফ্রন্ট এমসি কলেজ শাখার আহ্বায়ক বদরুল আমিনের সভাপতিত্বে সমাবেশে বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সভাপতি পাপ্পু চন্দ ও এমসি কলেজ শাখার সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ বক্তব্য দেন।