বিশ্ববিদ্যালয়ের দাবিতে ইডেন শিক্ষার্থীদের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইডেন কলেজকে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করার দাবিতে গতকাল রোববার প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। স্মারকলিপি দেওয়ার আগে তাঁরা এক সমাবেশে এ জন্য ১০ দিনের সময় বেঁধে দেন।
সমাবেশে বলা হয়, দাবি না মানা হলে ১২ মার্চ থেকে ‘কঠোর’ কর্মসূচি দেওয়া হবে। এর আগে সকালে স্মারকলিপি দেওয়া উপলক্ষে কলেজের ফটকের সামনের সড়কে সমবেত হন শিক্ষার্থীরা। সেখান থেকে তাঁরা মিছিল করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা হন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। শিক্ষার্থীরা সেখানেই সমাবেশ করেন। সেখান থেকেই সাত সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিয়ে আসে।