বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি সাগরদাঁড়িতে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কেশবপুরে ত্রিমোহিনী মোড় চত্বরে এ মানববন্ধন করে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন আন্দোলন কমিটি। সমাবেশে বক্তব্য দেন সাবেক সাংসদ আবদুল হালিম, আন্দোলন কমিটির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকী, সাংবাদিক জয়দেব চক্রবর্তী, উদীচীর সহসভাপতি জেসমিন সুলতানা প্রমুখ। বক্তারা বলেন, ‘সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি। এই বিশ্ববিদ্যালয় হলে ভারত থেকেও ছেলেমেয়েরা এখানে পড়তে পারবেন। আমাদের সংস্কৃতি নিয়ে গবেষণাও হবে।’