বিশ্ববিদ্যালয়ের দাবিতে ২০ মার্চ ইডেনে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইডেন মহিলা কলেজকে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে বিক্ষোভ করছেন ইডেন কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবিটি আজ বৃহস্পতিবার কলেজের মূল ফটকের সামনে থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
ইডেন মহিলা কলেজকে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে বিক্ষোভ করছেন ইডেন কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবিটি আজ বৃহস্পতিবার কলেজের মূল ফটকের সামনে থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রীকে বেঁধে দেওয়া সময় শেষ হলেও দাবি পূরণের আশ্বাস না পাওয়ায় আবারও আন্দোলনে নেমেছেন ইডেন মহিলা কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে তাঁরা ২০ মার্চ কলেজে দিনভর ধর্মঘট ডেকেছেন।

ইডেন মহিলা কলেজকে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় করার দাবিতে ২ মার্চ একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেন। স্মারকলিপি দেওয়ার আগে তাঁরা এক সমাবেশ থেকে ১০ দিনের সময় বেঁধে দেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে কলেজের মূল ফটকের সামনের রাস্তায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করার ১০ দিন পেরিয়ে গেলেও এখনো তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি। তাই তাঁরা আবারও মাঠে নেমেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। সমাবেশ শেষে তাঁরা একটি মিছিল বের করেন। মিছিলটি নীলক্ষেত ঘুরে কলেজ ফটকে এসে শেষ হয়। এদিকে সড়ক অবরোধ করে সমাবেশ করায় এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।