বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল জালিয়াতির মাধ্যমে গতকাল সোমবার ভর্তি পরীক্ষা দিতে গিয়ে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থী আটক হন। ভ্রাম্যমাণ আদালত তাঁদের একজনকে ১৫ দিন ও অপরজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পরে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ভবেন্দ্র কুমার বিশ্বাস বলেন, গতকাল ছিল ২০১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার প্রথম দিন। পরীক্ষা শুরুর মাত্র পাঁচ মিনিটের মাথায় ৪৪১ নম্বর কক্ষে জারিন তাসনিম এবং ৫৪১ নম্বর মো. শিমুল সরকার নামের দুই পরীক্ষার্থীর কাছে অত্যাধুনিক ইলেকট্রনিকস ডিভাইস পাওয়া যায়। পরে তাঁদের আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ টি এম শফিকুল ইসলাম বলেন, দুজনই জিজ্ঞাসাবাদে ডিজিটাল জালিয়াতির আশ্রয় নেওয়ার কথা স্বীকার করলে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক দিনাজপুর সদর উপজেলা (ভূমি) কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মো. গোলাম রব্বানী ওই সাজা দেন।