বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বজায় রাখতে সতর্ক থাকুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদ নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বজায় রাখার ব্যাপারে সতর্ক থাকতে দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর বাসসের।গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম মাহবুবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সমিতির একটি প্রতিনিধিদল গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এই আহ্বান জানান। প্রতিনিধিদলে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ সব সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।