বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবি যৌক্তিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবি যৌক্তিক আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবদুল মনসুর ও সাধারণ সম্পাদক কাজী এস এম খসরুল আলম স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষকদের পক্ষে লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শিক্ষকদের দাবির সমর্থনে সচিব কমিটিকে চাহিদাপত্রও (ডিও লেটার) দিয়েছেন তিনি। পাশাপাশি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও শিক্ষকদের দাবিকে যৌক্তিক আখ্যা দিয়েছেন। এতে শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবির যৌক্তিকতা আবারও প্রমাণিত হলো। তাঁরা বিবৃতিতে আরও বলেন, গুরুত্বপূর্ণ দুজন মন্ত্রীর এই মন্তব্যের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বৈষম্যমূলক বেতনকাঠামো পুনর্নির্ধারণ ও স্বতন্ত্র বেতন–স্কেল প্রবর্তনের দাবির যৌক্তিকতা প্রমাণিত হয়েছে।