বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনিসুরকে বাঁচাতে দ্রুত সাহায্য দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র আনিসুর রহমান জিন্নাহ মরণব্যাধি জিবিএসে (Guillain-Barre Syndrome) আক্রান্ত। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসার জন্য ব্যয় হবে প্রায় ২০ লাখ টাকা, যা আগামী তিন দিনের মধ্যে জোগাড় করতে হবে। কিন্তু জিন্নাহর বাবা মো. আলী আকবর একজন দরিদ্র মুক্তিযোদ্ধা। তাঁর একার পক্ষে ব্যয়বহুল এ চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব নয়। তাই তিনি ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: সভাপতি, লোকপ্রশাসন বিভাগ, সঞ্চয়ী হিসাব নং ২৬০৬৬-৪, অগ্রণী ব্যাংক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা অথবা মো. আলী আকবর, সঞ্চয়ী হিসাব নং ১২৮, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ঠাকুরগাঁও শাখা। বিজ্ঞপ্তি।