বিশ্বব্যাংক না এলে পদ্মা সেতু নিজেরা করব: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিশ্বব্যাংক যদি আসে, আসবে, না আসলে নিজেরা করব। কাজ বন্ধ থাকবে না।’গতকাল বুধবার জাতীয় সংসদের স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।ফজলুল আজিমকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যাঁর দরদে আপনি সংসদ থেকে ওয়াকআউট করেছিলেন, তিনি পদ্মা সেতুর কারসাজির সঙ্গে জড়িত বলে জেনেছি।’ প্রসঙ্গত, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ (সংশোধিত) সংসদে পাস হওয়ার প্রতিবাদে ফজলুল আজিম আগের দিন মঙ্গলবার সংসদ থেকে ওয়াকআউট করেছিলেন।সাংসদ এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর জন্য সারচার্জ আরোপ দরকার হবে না। পদ্মা সেতু হবে। কিন্তু ব্যক্তিবিশেষ কেবল ব্যক্তিস্বার্থে দেশের ক্ষতি করে, এটা দুঃখজনক।’ তিনি বলেন, পদ্মা সেতুর অর্থায়নে সমস্যা হবে না। কবে কাজ শুরু হবে, এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা ধাক্কা খেয়েছে, এ জন্য সময় লাগছে। তা ছাড়া পদ্মা খরস্রোতা নদী। সেখানে কেবল শীতকালে কাজ করা যায়।’