বিশ্বব্যাংক ১৭৫ কোটি ডলার দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আ হ ম মুস্তফা কামাল
আ হ ম মুস্তফা কামাল

চলতি অর্থবছরে বিভিন্ন প্রকল্পে বাংলাদেশকে ১৭৫ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। ১১টি উন্নয়ন প্রকল্পে ঋণ ও অনুদান হিসেবে এ অর্থ দেবে বিশ্বের অন্যতম বড় এ দাতা সংস্থাটি। আজ মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য দেন।
বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ মার্টিন রামা আজ সচিবালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের ব্রিফিং করেন। এ সময় মার্টিন রামাও উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানান, বিশ্বব্যাংক যেসব প্রকল্পে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো হলো ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট, ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনিক্যাল প্রোগ্রাম, নদীতীর উন্নয়ন কর্মসূচি, ঘোড়াশালের চার নম্বর বিদ্যুৎ ইউনিটে পুনবিদ্যুতায়ন/বিদ্যুতায়ন প্রকল্প, অতি দরিদ্রদের বাসস্থান প্রকল্প, আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু সেবা, আঞ্চলিক যোগাযোগ প্রকল্প, কলেজ শিক্ষা উন্নয়ন প্রকল্প, তৃতীয় প্রাইমারি শিক্ষা কর্মসূচি, দক্ষতা উন্নয়ন প্রকল্প এবং সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প।
সভাশেষে পদ্মা সেতুর অর্থায়ন সম্পর্কে প্রশ্ন করলে বিশ্বব্যাংকের মার্টিন রামা বলেন, পদ্মা সেতুর মতো অন্য প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন করতে পারে। বাংলাদেশ পদ্মাসেতু নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করছে, এটা খুবই আশাব্যঞ্জক।