বিশ্বব্যাংককে অনুরোধ করা হবে না এটি ঠিক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘পদ্মা সেতুর অর্থায়নের বিষয়ে বিশ্বব্যাংককে অনুরোধ করা হবে না, এটি ঠিক নয়। আমরা এটি পুনর্বিবেচনা চাই। তবে আপাতত বিশ্বব্যাংককে অনুরোধ করা হবে না। আমরা টেস্ট (পরীক্ষা) করে দেখতে চাই।’গতকাল মঙ্গলবার রাতে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জেলা প্রশাসক সম্মেলনে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন চুক্তি বাতিল করলেও এডিবি, আইডিবি, জাইকা ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতের অবস্থান সরকারের পক্ষে বলে দাবি করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাজ্য, ভারত ও যুক্তরাষ্ট্র মে-জুন মাসেই বিশ্বব্যাংককে বলেছিল বিষয়টি দ্রুত সমাধান করতে। তাদের সঙ্গে আলোচনার পর বিশ্বব্যাংকের সিদ্ধান্ত পুনর্বিবেচনার বিষয়ে চিন্তাভাবনা করা হবে বলে জানান অর্থমন্ত্রী।জেলা প্রশাসকদের সম্মেলনে পদ্মা সেতুর বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, নিজস্ব সম্পদ দিয়েই পদ্মা সেতু করা হবে, এটি তাঁদের (ডিসি) জানানো হয়েছে। পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নে এ বছর কোনো সমস্যা হবে না।