বিশ্বব্যাংকের কর্মকর্তার গাড়ি ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বব্যাংক বাংলাদেশের বিশেষজ্ঞ রোকেয়া আহমেদের ব্যক্তিগত গাড়ি ছিনতাই হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে তাঁর সিলভার প্রিমিও গাড়িটি (নম্বর-ঢাকা মেট্রো গ ২৩-৬৭৯৬) নিয়ে চালক জামাল গুলশানের ৪৭ নম্বর সড়ক দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে গাড়িটি ছিনতাই করে। এ ব্যাপারে গতকালই গুলশান থানায় একটি মামলা (নম্বর-৯০) হয়েছে।