বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট জিম ইয়ং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন যুক্তরাষ্ট্রের মনোনীত প্রতিনিধি চিকিৎসক জিম ইয়ং কিম (৫২)। তিনি বিশ্বব্যাংকের বিদায়ী প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিকের স্থলাভিষিক্ত হবেন। ১ জুলাই থেকে পাঁচ বছরের জন্য তাঁর নিয়োগ কার্যকর হবে। গতকাল সোমবার বিশ্বব্যাংক এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। কোরীয় বংশোদ্ভূত জিম ইয়ং কিম বর্তমানে যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট। বিবিসি।