বিশ্বব্যাংকের প্রতিনিধিদল আসছে ১ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পের অভিযোগ তদন্ত কার্যক্রমে সহায়তা ও বাস্তবায়ন কৌশল ঠিক করতে আগামী ১ অক্টোবর বিশ্বব্যাংকের প্রতিনিধিদল ঢাকায় আসছে। সংস্থাটির দক্ষিণ এশিয়াবিষয়ক পরিচালক জ্যাক স্ট্রেইন পাঁচ সদস্যবিশিষ্ট এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে আনুষ্ঠানিকভাবে এ প্রতিনিধিদল আসার খবর জানানো হয়েছে। প্রতিনিধিদলটি বাংলাদেশ সফর শেষে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে জানা গেছে। অন্যদিকে আগামী মাসে এডিবি ও জাইকার প্রতিনিধিদল ঢাকায় আসছে।