বিশ্বব্যাংকের প্রতিবেদন পেয়েছেন অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর ওপর বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের একটি প্রতিবেদন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরে মন্ত্রী বলেন,  তিনি এখনো সেটি পড়ে দেখেননি।

আজ মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহান্স জুটের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী আরও  বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পে কোনো চুরিটুরি হয়নি। হওয়ার কোনো চান্স নেই।’  পদ্মা সেতুর বিষয়টি এখন দুর্নীতি দমন কমিশনের আওতাভুক্ত বলে তিনি জানান। তিনি বলেন, তাঁরা এ ব্যাপারে মামলা করেছে। তবে কোনো দুর্নীতি হয়নি। দুর্নীতি হতে পারত।

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা এটা প্রতিরোধ করতে পেরেছি। এ ব্যাপারে সরকার সাধুবাদ পেতে পারে।’

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহান্স জুট সাংবাদিকদের বলেন, পদ্মা সেতু নির্মাণে সরকার আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ পেতে পারে। পদ্মা সেতু নিয়ে বাংলাদেশের বড় ধরনের প্রস্তুতি রয়েছে।