বিশ্বব্যাংকের বিবৃতিতে প্রধানমন্ত্রীসহ তিন মন্ত্রীকে অভিযুক্ত করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর বিষয়ে বিশ্বব্যাংকের বিবৃতিতে সুনির্দিষ্টভাবে প্রধানমন্ত্রী, সাবেক যোগাযোগমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অভিযুক্ত করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।গতকাল জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি করেন।মির্জা ফখরুল বিশ্বব্যাংকের চিঠি প্রকাশের দাবি জানিয়ে সরকারের উদ্দেশে বলেন, ‘পদ্মা সেতু কেলেঙ্কারির সঙ্গে জড়িত নন বলে আপনারা যে দাবি করছেন, তা প্রমাণ করতে বিশ্বব্যাংক যেসব চিঠি দিয়েছে, তা জনগণের সামনে উপস্থাপন করুন।’মির্জা ফখরুল বলেন, ‘এখন আন্তর্জাতিক বিশ্বের আঙুল স্বয়ং প্রধানমন্ত্রীর দিকে চলে গেছে। বিশ্বব্যাংকের বিবৃতিতে সুনির্দিষ্টভাবে তিনজন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। তাঁরা হলেন সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন, অর্থমন্ত্রী এবং স্বয়ং প্রধানমন্ত্রী।’চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মন্জুর আলমকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা করায় দুদক তাঁর বিরুদ্ধে তদন্তে নেমেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।‘পদ্মা সেতু নির্মাণের আগেই দুর্নীতি, বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি বাতিল, আর্থিক সংকটে বাংলাদেশ ও সর্বক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজক ছিল জিয়া আদর্শ সংসদ নামের একটি সংগঠন। সারচার্জ নয়, ‘আবুল চার্জ’ নাম দিন: বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘আমরা পদ্মা সেতু চাই। নির্বাচন সেতু চাই না।’ পদ্মা সেতু নির্মাণে নিজস্ব অর্থায়নের উৎস হিসেবে সারচার্জ আরোপের বিরোধিতা করে তিনি বলেন, ‘সারচার্জ নাম না দিয়ে এটাকে আবুল চার্জ নাম দিন।’বিএনপির নেতা নাসিরউদ্দিন আহম্মেদের মুক্তির দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে চকবাজার থানা ছাত্রদলের আয়োজনে এক মুক্ত আলোচনায় বিরোধীদলীয় চিফ হুইপ এ কথা বলেন।