বিশ্বব্যাংকের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিশ্বব্যাংকের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই। আমাদের অনেক কাজ বিশ্বব্যাংকের মাধ্যমে হচ্ছে। ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়নে নতুন নতুন প্রকল্পে বিশ্বব্যাংক সহযোগিতা করবে।’গতকাল মঙ্গলবার সকালে পদ্মা সেতু এলাকা পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের গড়িমসির কারণে সেতু নির্মাণে খরচ আরও বেড়ে যাবে।যোগাযোগমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে মানুষকে স্বনির্ভর করার উদ্দেশে। তাঁদের নিঃস্ব করার জন্য নয়। তার পরও এলাকার কিছু সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কারণ, বড় কিছু পেতে হলে ছোট ছোট কিছু ত্যাগ করতে হয়। দুই মাসের মধ্যে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের টাকা দেওয়া শেষ করা হবে বলে তিনি জানান।যোগাযোগমন্ত্রী গতকাল মুন্সিগঞ্জের মাওয়া, শরীয়তপুরের মাঝিকান্দি, নাওডোবা, মাদারীপুরের শিবচরের বাখরেরকান্দির পদ্মা সেতু পুনর্বাসন এলাকা পরিদর্শন করেন। এ ছাড়া তিনি শিবচর অতিথি ভবনে প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন জাতীয় সংসদের হুইপ নূর-এ-আলম চৌধুরী, সাগুফতা ইয়াসমিন এমিলি, সাংসদ মোজাম্মেল হক, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, মাদারীপুরের জেলা প্রশাসক নুর উর রহমান প্রমুখ।