বিশ্বব্যাপী হুমকি যৌথভাবে মোকাবিলা করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসলামি বিশ্বসহ গোটা বিশ্বকে যৌথভাবে বসবাসের প্রয়োজনীয়তা অনুধাবন এবং রাজনৈতিক পরিবর্তনের কারণে সৃষ্ট বিশ্বব্যাপী হুমকি যৌথভাবে মোকাবিলা করতে হবে।শেখ হাসিনা গতকাল মঙ্গলবার রাতে কাতারের রাজধানী দোহার রিজ কাল্টন হোটেলে যুক্তরাষ্ট্র-ইসলামি বিশ্ব ফোরাম ২০১২-এর উদ্বোধনী নৈশভোজে মূল বক্তব্য পেশকালে এ কথা বলেন। খবর বাসসের।তিনি বলেন, ‘অন্যদের প্রয়োজন মূল্যায়নে আমাদের সবার খোলা মন দরকার এবং ন্যায়বিচার ও নির-পেক্ষতার ভিত্তিতে আপস ও ত্যাগের সদিচ্ছা প্রয়োজন। তাহলে আমাদের আগামী প্রজন্মের জন্য শান্তি ও সম্প্রীতি অর্জিত হবে। জটিলতা থাকবে, তবে আমাদের সহিষ্ণুতা, সমঝোতা ও সহযোগিতার মনোভাব দেখাতে হবে।’ নৈশভোজে আরও দুটি মূল বক্তব্য উপস্থাপন করা হয়। একটি কাতারের প্রধানমন্ত্রী হামাদ বিন জসিম বিন জাবের আল থানি এবং অন্যটি ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব একমেলেদ্দিন ইহসানোগলু। অনুষ্ঠানে সূচনা বক্তৃতা করেন যুক্তরাষ্ট্রের ব্রুকিংসের পররাষ্ট্রনীতিবিষয়ক পরিচালক ও ভাইস-প্রেসিডেন্ট মার্টিন ইন্ডিক।শেখ হাসিনা বলেন, বিশ্ব বিশেষ করে উন্নত বিশ্ব অনুধাবন করছে, ন্যায়বিচারের ভিত্তিতে মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। প্রকৃত শান্তি ও স্থিতিশীলতার জন্য ১৫০ কোটি মুসলমানের জীবনধারা ও সংস্কৃতি বোঝা জরুরি।শেখ হাসিনা বলেন, ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর মানবাধিকার রক্ষা, তথ্য অধিকার, দুর্নীতি প্রতিরোধ এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ে নির্বাচন পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে জোরদারের মাধ্যমে তাঁর সরকার গণতন্ত্রকে শক্তিশালীকরণ ও জনগণের ক্ষমতায়নে চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের নির্বাচন কমিশন ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র হালনাগাদ করেছে এবং অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চালু করেছে। এর আগে প্রধানমন্ত্রী বার্ষিক এ সম্মেলনে যোগ দিতে দুই দিনের সরকারি সফরে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে করে গতকাল স্থানীয় সময় ১০টা ৫০ মিনিটে দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।