বিশ্বমানের পড়াশোনার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজার এলাকায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) পরিদর্শন করেছেন ইসলামিক সম্মেলন সংস্থার (ওআইসি) মহাসচিব ইয়াদ আমিন মাদানী। তিনি গতকাল সোমবার দুপুরে পরিদর্শনকালে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিশ্বমানের পড়াশোনা করানোর তাগিদ দেওয়া হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাসচিব মোহামঞ্চদ সাদিক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক তারিক আহসান, আইইউটির ভিসি এম ইমতিয়াজ হোসেন প্রমুখ।