বিশ্বমানের পড়াশোনার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজার এলাকায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) পরিদর্শন করেছেন ইসলামিক সম্মেলন সংস্থার (ওআইসি) মহাসচিব ইয়াদ আমিন মাদানী। তিনি গতকাল সোমবার দুপুরে পরিদর্শনকালে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিশ্বমানের পড়াশোনা করানোর তাগিদ দেওয়া হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাসচিব মোহামঞ্চদ সাদিক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক তারিক আহসান, আইইউটির ভিসি এম ইমতিয়াজ হোসেন প্রমুখ। পরিদর্শনকালে মহাসচিব আইইউটির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ক্যাম্পাসে বকুল ফুলের চারা রোপণ করেন। মহাসচিব এই প্রতিষ্ঠানের ছাত্রীদের আবাসন গড়ে তোলার জন্য অর্থায়নে সহযোগিতার আশ্বাসও দেন।
রেজিস্ট্রার মো. আহসান হাবিব প্রথম আলোকে জানান, বিশ্ববিদ্যালয়ে ওআইসির দেশভুক্ত ২০টি দেশের সহস্রাধিক শিক্ষার্থী রয়েছেন। সব শিক্ষার্থীর আবাসিক হোস্টেলে থাকা বাধ্যতামূলক। কিন্তু ছাত্রীদের জন্য আবাসনের ব্যবস্থা নেই। তাই এখানে কোনো ছাত্রীকে ভর্তি করা হয় না।