বিশ্বম্ভরপুরে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর বাজারে একটি মার্কেটে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার গভীর রাতে ব্যবসায়ী মালু মিয়ার টিনের একচালা ওই মার্কেটের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে একটি দোকানে আগুন লাগে। আজিজুল ইসলাম নামে ওই ব্যবসায়ীর দোকান থেকে আগুন ওই মার্কেটের সব দোকানে ছড়িয়ে পড়ে। কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন, আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। রোববার দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।