বিশ্বম্ভরপুরে বাঁধ ভেঙে তলিয়ে গেছে বোরো ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের আঙ্গারুলি সোনাতলা হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে দেড় শ একর জমির বোরো ফসল তলিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। গত বুধবার এ ঘটনা ঘটে।
স্থানীয় কৃষকেরা বলেন, বুধবার রাতে আঙ্গারুলি সোনাতলা হাওরের চান্দারগাঁও এলাকার ফসল রক্ষা বাঁধটি ভেঙে হাওরে ঢলের পানি ঢুকে পড়ে। এতে ওই হাওরের দেড় শ একর জমির বোরো ধান তলিয়ে যায়। গতকাল সকালে খবর পেয়ে স্থানীয় লোকজন বাঁধের ভাঙা অংশ সংস্কারের কাজ শুরু করেন। ওই বাঁধের কাজের দায়িত্বে ছিলেন ফতেপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য জগন্নাথ বিশ্বাস। স্থানীয় লোকজন বাঁধ সংস্কারের কাজ শুরু করার পর তিনিও কয়েকজন শ্রমিক নিয়ে সেখানে যান এবং কাজে যোগ দেন। তবে সন্ধ্যা পর্যন্ত হাওরে পানি ঢুকছিল।