বিশ্বম্ভরপুরে শিক্ষকের ওপর হামলার ঘটনায় মিছিল, সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় এক শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরে শিক্ষার্থী-শিক্ষকেরা মিছিল ও সমাবেশ করেছেন। পরে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সঞ্চারকলিপি দেন তাঁরা।উপজেলার সাতগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম ৬ অক্টোবর সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন। ওই শিক্ষক বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে উপজেলার শক্তিয়ারখলা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষকও সন্ত্রাসী হামলার শিকার হন। শিক্ষকদের ওপর এভাবে হামলার প্রতিবাদে গতকাল দুপুরে উপজেলা সদরে কয়েকটি বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী-শিক্ষকেরা মিছিল বের করেন। পরে প্রেসক্লাব প্রাঙ্গণে ধনপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভা হয়।