বিশ্বরম্ভরপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় এক মাদ্রাসাছাত্রী (১৭) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার বিকেলে উপজেলার ধনপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের একটি বাড়িতে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কামাল হোসেন নামের এক যুবককে পুলিশ আটক করেছে। পুলিশ ও ধর্ষণের শিকার মেয়েটি জানায়, উপজেলা সদরের নতুনপাড়া এলাকার লিমনের (২২) সঙ্গে মেয়েটির বন্ধুত্বের সম্পর্ক ছিল। শুক্রবার লিমন তাকে বেড়াতে নিয়ে যায় উপজেলার ধনপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের একটি বাড়িতে। ওই বাড়িতে কোনো লোকজন থাকে না। সবাই অন্যত্র থাকায় বাড়িটি তালাবদ্ধ থাকে। একপর্যায়ে লিমন ও তার সঙ্গে থাকা আরও তিনজন ঘরের তালা ভেঙে মেয়েটিকে জোর করে ওই ঘরে নিয়ে যায়। পরে লিমনের সঙ্গে থাকা শাহীন মিয়া (২৩) মেয়েটিকে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির পরিবার শুক্রবার রাতে বিশ্বম্ভরপুর থানায় একটি মামলা করে। মামলায় উপজেলার নতুন পাড়ার লিমন (২২), মল্লিকপুরের শাহীন মিয়া (২৩), ইসলামপুরের কামাল হোসেন (২৮) ও রুবেলকে (১৭) আসামি করা হয়েছে।