বিশ্বশান্তি ও উন্নয়নে একযোগে কাজ করবে ঢাকা-রিয়াদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের জেদ্দায় আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ বৈঠক করেন। ছবি: ফোকাস বাংলা
সৌদি আরবের জেদ্দায় আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ বৈঠক করেন। ছবি: ফোকাস বাংলা

বাংলাদেশ ও সৌদি আরব বিশ্বশান্তি, উন্নয়ন এবং মুসলিম উম্মাহর বৃহত্তর কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার করেছে। 

আজ রোববার বিকেলে সৌদি আরবের জেদ্দায় আন্দালুসে সৌদি বাদশাহর আল সালাম প্রাসাদে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এই অঙ্গীকার করা হয়।
বৈঠকের পরে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের অবহিত করেন। তাঁরা জানান, প্রায় ঘণ্টাব্যাপী আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট সব বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী ও সৌদি বাদশাহ বৈঠকে উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্ভাবনাগুলো খতিয়ে দেখার বিষয়েও একমত হন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে সৌদি আরবে অবস্থান করছেন।