বিশ্বশান্তি, তারুণ্য, মানবতা ও রোটারি শীর্ষক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ সেপ্টেম্বর বিকেল চারটায় নগরের টিআইসি মিলনায়তনে রোটারি ইন্টারন্যাশনালের আয়োজনে বিশ্বশান্তি তারুণ্য মানবতা ও রোটারি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

সেমিনারে এম এ আউয়াল, আবদুল আহাদ, আমিনুজ্জামান ভূঞা, তৈয়ব চৌধুরী, দীল নাশীন মোহসীন বক্তব্য দেন। আবুল কাশেমের সভাপতিত্বে ক্লাব প্রেসিডেন্টের অংশগ্রহণে মঙ্গলদ্বীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের আহ্বায়ক জাহেদা আক্তার স্বাগত বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।