বিশ্বসাহিত্য কেন্দ্র আবৃত্তি সংঘের ষষ্ঠ আবর্তনের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবৃত্তি সংঘের ষষ্ঠ আবর্তনের উদ্বোধন উপলক্ষে গত শুক্রবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে আবৃত্তিশিল্পীরা l ছবি: প্রথম আলো
আবৃত্তি সংঘের ষষ্ঠ আবর্তনের উদ্বোধন উপলক্ষে গত শুক্রবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে আবৃত্তিশিল্পীরা l ছবি: প্রথম আলো

বিশ্বসাহিত্য কেন্দ্র আবৃত্তি সংঘের ষষ্ঠ আবর্তনের উদ্বোধন উপলক্ষে গত শুক্রবার পরিবেশিত হয়েছে সংঘের পঞ্চম আবৃত্তি প্রযোজনা ‘সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে’। বিশ্বসাহিত্য কেন্দ্রের মূল মিলনায়তনে কবি রফিক আজাদকে নিবেদিত অনুষ্ঠানটি সাজানো হয় তাঁরই কবিতা
দিয়ে। আবৃত্তি সংঘের অনবদ্য পরিবেশনা মুগ্ধ করে দর্শক ও শ্রোতাদের।
অনুষ্ঠানটির গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন ইশরাত রহমান নাদিয়া আর নির্দেশনায় ছিলেন উপদেষ্টা আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। অতিথি হিসেবে ছিলেন আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়।
সভাপতির বক্তব্যে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, যেকোনো শিল্পকে হয়ে উঠতে হয় জীবন থেকে। জীবনবোধে ঋদ্ধ হয়ে হৃদয়ের গভীর থেকে উচ্চারিত হলেই কেবল আবৃত্তি হৃদয়গ্রাহী হয়ে ওঠে। এ জন্য নিবিড় অনুশীলনের প্রয়োজন বলে মনে করেন বরেণ্য এই শিক্ষাবিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আবৃত্তি সংঘের সমন্বয়ক মাহমুদ হাশিম। বিজ্ঞপ্তি।