বিশ্বসাহিত্য কেন্দ্রের বই বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির আওতায় গ্রামীণফোনের সহযোগিতায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দুটি বিদ্যালয়ের ৪৬ শিক্ষার্থীর মধ্যে পুরস্কার হিসেবে বই বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার বড়বাজারে গ্রামীণফোন কমিউনিটি ইনফরমেশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের হবিগঞ্জ জেলা সমন্বয়ক ত্রিলোক কান্তি চৌধুরী, আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষক আহমদ আলী প্রমুখ।